ভাইচুং-জন আব্রাহাম দু’জনে মিলে পুরো পরিকল্পনাটির নাম দিয়েছেন ‘ইণ্ডিয়ান ফুটবল লিগ।’ সংক্ষেপে আইএফএল। দু’জনে মিলে আইএফএল-এর উপর বিশাল ‘প্রোজেক্ট রিপোর্ট’-ও তৈরি করে ফেলেছেন। আইএফএল করার জন্য ভাইচুং এবং জন আব্রাহাম মিলে সংগঠকদের যে দল তৈরি করেছেন, সেখানে এই দু’জন ছাড়াও রয়েছেন আরও কয়েক জন।
ফেডারেশনের সমর্থন ছাড়া আইএফএল করা সম্ভব নয় বলে ফেডারেশন সভাপতি প্রফুল্ল পটেলের সঙ্গে মাস খানেক আগে দেখা করেন ভারত অধিনায়ক। তখনই জানা যায়, ভাইচুং-জন ছাড়া আরও তিনটে সংস্থা ইণ্ডিয়ান ফুটবল লিগ করার জন্য ফেডারেশন সভাপতির কাছে আবেদন জানিয়ে বসে আছে। আইপিএলের ধাঁচে ফুটবল লিগের উদ্ভাবক হওয়ার জন্য ভাইচুংকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই তিনটে সংস্থার সঙ্গে। মুকেশ অম্বানীর রিলায়েন্স এবং আইএমজি একত্রে একটি পরিকল্পনা জমা দিয়েছে। বাকি দুটি গোষ্ঠী হল, রাজকুন্দ্রা-শিল্পা শেঠি এবং ইউরোপিয়ান একটি সংস্থা। ভাইচুং-জন আব্রাহামের মত তাঁরাও প্রফুল্ল পটেলের কাছে ‘প্রোজেক্ট’ জমা দিয়েছেন।
পড়তে ভালই লাগলো। কিন্তু কবে হবে? আর হলে ফাটাফাটি হবে। ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হবে।
খুব ভালো লেগেছে ফুটবলের এরকম একটা সুন্দর খবর শুনে।ভাইচুংই পারে ভারতীয় ফুটবলে পরিবর্তন আনতে।আমি একজন ভারতীয় ফুটবল সমর্থক হিসাবে ভারতীয় ফুটবলের উন্নতি হোক।ধন্যবাদ ভাইচুং।