বাংলা ব্লগে iPaper

আজ থেকে আড়াই বছর আগে লিখেছিলাম যে বাংলা ইউনিকোডের ব্যবহার সামান্য। সেই পরিস্থিতির একটু পরিবর্তন হয়েছে। যাঁদের কম্পুটার/ল্যাপটপে ভিস্টা অথবা লিনাক্স আছে, তাঁরা বিনা পরিশ্রমে বাংলা পড়তে পারছেন। এই পর্যন্ত সুখবর।

ব্লগে বাংলা লেখা এখনও বেশ কঠিন। ওয়ার্ডপ্রেসে আরো কঠিন। সমস্যা হয় ফর্ম্যাট এবং ফন্ট নিয়ে, অর্থাৎ আমার লেখা স্ক্রীনে কেমন দেখাবে। আমি যেভাবে চাইছি, সেইভাবে আমার পাঠক দেখতে পাবে কি? ইংরাজি ভাষায় এই সমস্যাটা হয় না। কারণ মোটামুটি প্রচলিত সব ইংরাজি ফন্ট ইন্সটল করা থাকে। কজন আর কষ্ট করে নতুন বাংলা ফন্ট ইন্সটল করেন? বাংলায় মেল/চ্যাট করলে, অনেকে পরিষ্কার লিখে জানিয়ে দেন, পড়তে পারছি না। কি করলে পড়তে পারবে, সেটা জানবারও চেষ্টা করেন না। দু-একজন আবার হাসাহাসি করেন, যদি বাংলা ফন্টে ইন্সটল করবার কথা বলি। বুঝতে পারি, ভিস্টা অথবা লিনাক্স নেই।

সেই পিডিএফ-ই ভরসা। ব্লগে পিডিএফ? সেটা কি করে সম্ভব? এর উত্তর iPaperiPaper-এর জন্য ফ্ল্যাস প্রয়োজন। সেটা ধরে নেওয়া যায় ৯৯ শতাংশ ইন্টারনেট চালিত কম্পুটারে আছে

iPaper ব্যবহার করতে হলে scribdর সভ্য হতে হবে। iPaperব্লগে ব্যবহার করা খুব সহজ, যদি পিডিএফ/ওয়ার্ড ফর্ম্যাটে আপলোড করেন।

এবার এই একই পোস্ট নীচে iPaper-এ দেখুন।
 

তুকারাম ওম্বলে

তুকারাম ওম্বলে – নামটা কি চেনা চেনা লাগছে? ভদ্রলোকের বয়স ৪৮ বছর। মুম্বাই শহরের (ডি. বি. মার্গ পুলিশ স্টেশন) অ্যাসিস্টাTukaram Omble's brother (L) and daughter sit in front of his photograph in their home (Courtesy IBNLive)ন্ট সাব-ইন্সপেক্টর। অ্যাসিস্টান্ট সাব-ইন্সপেক্টর ছিলেন। হ্যাঁ ছিলেন। কারণ এখন উনি অতীত। চেষ্টা করেও ইন্টারনেটে ওনার কোন ছবি পেলাম নাজ যে আমরা একমাত্র ধৃত জঙ্গী আজমাল আমির কাসবের কাছ থেকে এত তথ্য পাচ্ছি, তার জন্য আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ থাকব, তুকারাম ওম্বলের কাছে। দেশের জন্য এই রকম নিঃস্বার্থ আত্মবলিদান আমি আমার জীবদ্দশায় শুনি নি। ইতিহাসের বইতে অবশ্য পড়েছি।

মুম্বাইয়ের উগ্রবাদী আক্রমন দমনে যাঁরা তুকারাম ওম্বলের মত শহীদ হয়েছেন তাঁদের এই অসামান্য অবদানকে আমি সশ্রদ্ধ চিত্তে সেলাম জানাই।

তুকারাম ওম্বলের একটি ছবি দ্য উইক পত্রিকার ১৪ই ডিসেম্বর সংখ্যায় ৩০ নম্বর পৃষ্ঠায় আছে।