জঘন্য দুর্ঘটনাটা ঘটার প্রায় দেড় ঘন্টা পরে জানতে পারলাম। ঠিক কি এবং কোথায় ঘটেছে ভাল করে বোঝার আগেই মোবাইল নেটওয়ার্ক ব্য
বহার করা একরকম অসম্ভব হয়ে পড়ল। এতদিন ভাবতাম যে ল্যাণ্ডলাইনে ফোন করবার প্রয়োজন নেই বললেই চলে। এইবার টের পেলাম ল্যাণ্ডলাইন ছাড়া গতি নেই। ভাগ্যিস্ উঠে যায় নি!
এই ধরণের ঘটনা ঘটলে, দরকার না থাকলে, যেখানে আছি সেখানে থাকাই ভাল। রাস্তায় ভীড় বাড়ালে ক্ষতি বাড়ার আশঙ্কা থেকে যায়। কিন্তু অত ভাবার সময় কোথায়? সবাই বাড়ি ফিরতে চায়। যানবাহন ঘন্টায় চার কিলোমিটার বেগে চলতে পেরেছে, এটাই যথেষ্ট। এর বেশী আশা করা অন্যায়।
একটা শহরের উপর দিয়ে ঝড় বয়ে গেল। নির্দোশ সাধারণ মানুষ বিশ্রী ভাবে নাকানি চোবানি খেল। এখন দোষীদের ধরার দায়িত্ব আমার, আপনার এবং সরকারের।

