ওয়ার্ডপ্রেসে বাংলা লিখতে আমার বেশ অসুবিধে হয়। যেমন:
১) ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটরে ফন্ট সাইজ পাল্টানো যায় না। মাইক্রোসফটের ভ্রিন্দা ফন্ট এমনিতে বেশ ছোট।
ভ্রিন্দা ফন্ট দিয়ে ফায়ারফক্সে লিখে, ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলে, পড়তে বেশ অসুবিধে হয়।
২) ভিস্যুয়াল এডিটরের স্ক্রীন সাইজটা আমার কাছে বড্ড ছোট লাগে। ওপেন অফিসে লিখে ভিস্যুয়াল এডিটরে কপি-পেস্ট করলে, লাইন ব্রেকগুলো চলে যায়। খুব বিরক্ত লাগে। প্যারাগ্রাফ বলে কিছু থাকে না। তখন একমাত্র উপায়, যেখানে প্যারাগ্রাফ চাই, সেখানে <p> </p> ব্যবহার করা।
এই ঝামেলা এড়ানোর জন্য আমি ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটর ব্যবহার না করে, HTML মোড ব্যবহার করছি। ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটর disable করে দিয়েছি। আর এডিট করছি FCK Editorএ। ওয়ার্ডপ্রেসের জন্য, HTML সোর্সটা কপি-পেস্ট করি। FCK Editorএ Mazimize the editor size optionটা ব্যবহার করি। সুন্দর কাজ করছে। পোস্টটা পড়ে মনে কাজটা যত কঠিন মনে হচ্ছে, তত কঠিন নয়।

