This site may harm your computer

স্টার আনন্দ বাংলা চ্যানেল এবং ওয়েবসাইট আমার বেশ ভাল লাগে। কিন্তু স্টার আনন্দ ওয়েবসাইটের ক্ষেত্রে আমাকে ভাল লাগতো বলতে হবে। কারণ গুগল বলছে This site may harm your computer.

গুগলে Star Ananda Live অথবা Star Ananda Live : Bengali News Channel India সার্চ করুন।   স্ক্রীনস্যটগুলো দেখলেই বুঝতে পারবেন, আমি কি বলতে চাইছি।

আবার বলি স্টার আনন্দর কোন ক্ষতি করবার ইচ্ছা আমার নেই। আমার ধারণা Star Ananda Star Ananda Liveএর দায়িত্ব অন্য কোন সংস্থাকে দিয়েছে। তারাই ডোবাচ্ছে।

 

মাইক্রসফটের লাইভ সার্চ ব্যবহার করলে এই বিষয়ে কিছুই জানা যায় না। 

Landline

জঘন্য দুর্ঘটনাটা ঘটার প্রায় দেড় ঘন্টা পরে জানতে পারলাম। ঠিক কি এবং কোথায় ঘটেছে ভাল করে বোঝার আগেই মোবাইল নেটওয়ার্ক ব্যSerial blast at Bangalore. Courtsey NDTV.comবহার করা একরকম অসম্ভব হয়ে পড়ল। এতদিন ভাবতাম যে ল্যাণ্ডলাইনে ফোন করবার প্রয়োজন নেই বললেই চলে। এইবার টের পেলাম ল্যাণ্ডলাইন ছাড়া গতি নেই। ভাগ্যিস্ উঠে যায় নি!

এই ধরণের ঘটনা ঘটলে, দরকার না থাকলে, যেখানে আছি সেখানে থাকাই ভাল। রাস্তায় ভীড় বাড়ালে ক্ষতি বাড়ার আশঙ্কা থেকে যায়। কিন্তু অত ভাবার সময় কোথায়? সবাই বাড়ি ফিরতে চায়। যানবাহন ঘন্টায় চার কিলোমিটার বেগে চলতে পেরেছে, এটাই যথেষ্ট। এর বেশী আশা করা অন্যায়।

একটা শহরের উপর দিয়ে ঝড় বয়ে গেল। নির্দোশ সাধারণ মানুষ বিশ্রী ভাবে নাকানি চোবানি খেল। এখন দোষীদের ধরার দায়িত্ব আমার, আপনার এবং সরকারের।

Write WordPress Post in Bangla (Bengali)

ওয়ার্ডপ্রেসে বাংলা লিখতে আমার বেশ অসুবিধে হয়। যেমন‍:

১) ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটরে ফন্ট সাইজ পাল্টানো যায় না। মাইক্রোসফটের ভ্রিন্দা ফন্ট এমনিতে বেশ ছোট। WordPress.com Visual Editorভ্রিন্দা ফন্ট দিয়ে ফায়ারফক্সে লিখে, ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলে, পড়তে বেশ অসুবিধে হয়।

২) ভিস্যুয়াল এডিটরের স্ক্রীন সাইজটা আমার কাছে বড্ড ছোট লাগে। ওপেন অফিসে লিখে ভিস্যুয়াল এডিটরে কপি-পেস্ট করলে, লাইন ব্রেকগুলো চলে যায়। খুব বিরক্ত লাগে। প্যারাগ্রাফ বলে কিছু থাকে না। তখন একমাত্র উপায়, যেখানে প্যারাগ্রাফ চাই, সেখানে <p>&nbsp;</p> ব্যবহার করা।

এই ঝামেলা এড়ানোর জন্য আমি ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটর ব্যবহার না করে, HTML মোড ব্যবহার করছি। ওয়ার্ডপ্রেসের ভিস্যুয়াল এডিটর disable করে দিয়েছি। আর এডিট করছি FCK Editorএ। ওয়ার্ডপ্রেসের জন্য, HTML সোর্সটা কপি-পেস্ট করি। FCK Editorএ Mazimize the editor size optionটা ব্যবহার করি। সুন্দর কাজ করছে। পোস্টটা পড়ে মনে কাজটা যত কঠিন মনে হচ্ছে, তত কঠিন নয়।