শনিবার, ১৩ই মার্চ, ২০০৭এর আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় একটা উল্লেখযোগ্য খবর হল যে কোলকাতা-ঢাকা ঐতিহাসিক রেল যাত্রা প্রায় ৪২ বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে। পয়লা বৈশাখ (১৪ই এপ্রিল, ২০০৭) এই রেলযাত্রা হবে প্রতীকী। ওই দিন সরকারী কর্তারা শিয়ালদহ থেকে জয়দেবপুর (ঢাকা থেকে এক ঘন্টার পথ) যাবেন। তিন মাস পরে নিয়মিত ট্রেন চলবে। প্রথম ছ’মাস ট্রেনটি দেবে ভারত, পরের ছ’মাস বাংলাদেশ।
বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সুদৃঢ় করবে এই ট্রেন।”
খুব আনন্দের সংবাদ। কিন্ত আমাদের অর্থাৎ দুই বাংলার সরকার এবং মানুষদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। কোনভাবেই আমরা সম্ঝোতা এক্সপ্রেসের মত ঘৃণ্য ঘটনা ঘটতে দেব না।


মার্চ 22, 2007 at 5:02 am
The Ananda Bazar is one of the most popular news papers in the country but inspite of that through internet it is never readable. Initialy it was possible to read but for last 6 months it is not. Don’t know why a popular daily like anandabazar neglecting this aspect. But it will only earn bad name for the daily nothing else. My request to the Editor, please take care of the fact so that people like us staying outside the state can read it.
এপ্রিল 21, 2007 at 1:51 pm
রেল লিঙ্ক করবে, ভালো।
কিন্ত, ট্রেনের যা অবস্থা্,,
নতুন বগী লাগবে। মডার্ন।