২৯ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের নালগোণ্ডা জেলার কৃষক ভালিশেট্টী নরেন্দ্রর নিজের তিন একর চাষের জমিতে জল দেওয়ার পাম্প চা
লু করবার এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন। অনিয়মিত বিদ্যুতের যোগানের জন্য ওনাকে প্রায় রাত-দুপুরে অসময়ে জল দেওয়ার মোটর পাম্প চালু করবার জন্য ক্ষেতে যেতে হত। কার ভাল লাগে? তার উপর সাপের কামড়ের ভয়! এখন আর যেতে হবে না। ২০০০ টাকা খরচা করে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন।
মোটর পাম্পে একটা মোবাইল ফোন লাগিয়েছেন। আর একটা মোবাইল ফোন থেকে ওই পাম্পের মোবাইলে যোগাযগ করলেই মোটর পাম্প চালু হইয়ে যায়। শুনতে সহজ লাগলেও নরেন্দ্রবাবুর মাস ছয়েক লেগেছে ওনার চিন্তাকে বাস্তব রূপ দিতে।
দারুণ কাজ করেছেন ভালিশেট্টী নরেন্দ্র। অভিনন্দন। অনেক কৃষক এই আবিষ্কার থেকে উপকৃত হবেন। আশা রাখি যে শীঘ্রই উনি ওনার এই আবিষ্কারের পেটেন্ট পেয়ে যাবেন।
বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা দেখুন।


ফেব্রুয়ারি 13, 2007 at 3:04 am
আমি একটা আইডিয়ার কথা বলেছিলাম আমার একটা পোস্টে যা নরেন্দ্র বাবুর আইডিয়াটার কাছাকাছি…..
http://jewelosman.wordpress.com/2006/11/25/mobile_remote/
ফেব্রুয়ারি 28, 2007 at 7:24 pm
আমি জুয়েল ভাই এর পোস্ট এ ধরণের লেখা দেখেছি। আর যার বাস্তব রূপভালিশেট্টী নরেন্ উনি দিয়েছেন।
মে 23, 2007 at 12:01 pm
[...] ভদ্র জানাচ্ছেন যে কিভাবে ২৯ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের নালগোণ্ডা জেলার কৃষক ভালিশেট্টী নরেন্দ্রর নিজের তিন একর চাষের জমিতে জল দেওয়ার পাম্প চালু করবার এক অভিনব পন্থা আবিস্কার করেছেন। [...]