ভারতের দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সফর আজকে শেষ হল। সৌরভ কেমন ব্যাট করল সেটা আমরা সবাই জানি। এক কথায় টেস্ট
সিরিজে আমরা সৌরভকে ফিরে পেলাম। শুধু কি ফিরে পেলাম? কম বলা হল। একজন আরো পরিণত ব্যাটসম্যানকে আমরা পেলাম। এই সৌরভকে আমরা ভার্সন ২.০ বলতে পারি।
এখন একটাই প্রার্থনা যে ব্যাটসম্যান সৌরভ এখান থেকে যেন আরো এগিয়ে যান। ভার্সন ৩.০, ৪.০ ইত্যাদি। কখন থামবে সেটা সৌরভ নিজেই ঠিক করুন।
তাহলে আসুন, আমরা সবাই মিলে বলি “লাগে রহো দাদা”

