আজকের (১৭ দিসেম্বর, ২০০৬) আনন্দবাজারের ২২ নম্বর পৃষ্ঠায় গৌতম ভট্টাচার্যের লেখায় জানতে পারলাম ভারতীয় বোলিং কোচের কাজ যিনি চালান, সেই ইয়ান ফ্রেজার সারাজীবন প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র চার ওভার বল করেছেন।
প্রথমে বিশ্বাস করি নি। আনন্দবাজারের খবর বলে কথা। যথারীতি গুগলে খুজলাম। ঠিক ধরেছি। মোটেই সত্যি নয়। চার ওভার নয়। চার বল। ইয়ানবাবু টেষ্ট অথবা ওয়ান ডে খেলেন নি। সতেরোটা প্রথম শ্রেণীর ম্যাচে, চার বল করে চার রান দিয়েছেন।
ইয়ান ফ্রেজারকে দোষ দিয়ে কি হবে? আমরাই সুযোগ করে দিয়েছি, আমাদের বোকা বানানোর।
আর ইয়ান ফ্রেজারের চিন্তা কি? গুরু গ্রেগ ওনাকে আগলে রেখেছেন।

