ফায়ারফক্স ২.০ এবং ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ প্রায় একসঙ্গে আমাদের কাছে এল। যারা লিনাক্স ব্যবহার করেন, তাদের চিন্তা নেই। কিন্ত যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন, তাঁরা কি করবেন? কোনদিকে যাবেন? চিন্তার বিষয়।
এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে সিনেট সাইটে যেতে হবে।
আমার পছন্দ পাঠকের জানা। প্রথম দিন থেকে আমি আমার ব্লগে আমার পছন্দ ঘোষণা করে যাচ্ছি।
অনকদিন আগে আমার হরলিক্সের একটা বিজ্ঞাপণ প্রায় দূরদর্শনের বাংলা চ্যানেলে চোখে পড়ত। শিশু থেকে বৃদ্ধ – সবাই জানাচ্ছে কেন সে মহা আনন্দে হরলিক্স খায়। একসময় মুনমুন সেন এসে আমাদের জানালেন “আমি কেন হরলিক্স খাই? দারুণ লাগে।”
আমরাও মুনমুন সেনের মত ফায়ারফক্সের ক্ষেত্রে একই কথা বলতে পারি।
“আমি কেন ফায়ারফক্স ব্যবহার করি? দারুণ লাগে।”



নভেম্বর 21, 2006 at 4:52 pm
আর আমি তো এমনি এমনি ব্যবহার করি!