Musical Notation of Kishore Kumar

Kishore Kumar with Kanu Bhattacharjee for a song of Bangla (Bengali) movie Dolonchnapa.Kishore Kumar with Kanu Bhattacharjee for a song of Bangla (Bengali) movie Dolonchnapa. Hosted on Zooomr
আধুনিক বাংলা গানের বিখ্যাত গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের “কথায় কথায় রাত হয়ে যায়” বইটি আমার প্রিয়। শুধু কিশোরকুমার নয়, বাংলা গানের অনেক বিখ্যাত গায়ক এবং গায়িকাদের কথা উনি লিখেছেন।

আমরা সবাই জানি কিশোরকুমার গানের স্বরলিপি লিখতে অথবা পড়তে পারতেন না। “কথায় কথায় রাত হয়ে যায়” বইটির ১৬২-১৬৩ পৃষ্ঠা থেকে জানা যায় যে পুলকবাবুও তাই জানতেন। কিশোরদা একদিন ওনাকে বলেছিলেন “গান শুধু গাইতে জানি। গানের ও-সব গ্রামার ট্রামার, ওই সব সারে গামা টামা আমি কিছুই জানি না।”

বইটির ১৬২-১৬৩ পৃষ্ঠায় আরো অনেক তথ্য আছে এই বিষয়। পারাবত প্রিয়ার ছবির ‘অনেক জমানো ব্যথা বেদনা’ গানের রেকর্ডিং চলছে। সুরকার অজয় দাস। কিন্তু কিশোরদা ভুল করে ‘অনেক’-এর পর ছেদ দিচ্ছেন। অজয়বাবু এবং পুলকবাবু আপত্তি জানাতে রেকর্ডিং বুথে ঢুকে পড়লেন। কিশোরদা আপত্তি মেনে নিলেন। সামনে ঝোলানো গানের কাগজে একটা আঁচর কাটলেন। আবার গাইলেন গানটা। পুলকবাবু তখনও কিন্তু রেকর্ডিং বুথের ভিতর দাঁড়িয়ে। সুরের একটা ভুল হতে অজয়বাবু রেকর্ডিং মেশিনের কাছ থেকে মাইক্রোফোনে সেটা গেয়ে দেখিয়ে দিলেন। কিশোর কুমার দেখলেন বার বার একটা জায়গায় ভুল হচ্ছে। পুলকবাবুর কাছ থেকে কলম চেয়ে নিয়ে গানের কথার ওপর সেটা লিখে নিলেন। গীতিকার পুলক বন্দোপাধ্যায় স্বচক্ষে দেখলেন কিশোর কুমার হুবহু মান্না দের মত গানের কথার ওপর শর্টহ্যান্ড স্বরলিপি লিখে রাখলেন। পুলকবাবু অবাক। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। কিশোরকুমার একমুখ হেসে পুলকবাবুকে বলে উঠলেন “না না আমি ওইসব শর্ট হ্যাণ্ড নোটেশন ফোটেশন জানি না। ওসব মান্নদা জানেনে। আমি শুধু লিখে নিলাম। আপনার এই ব্যাথা বেদনার শেষ লাইনটাতে ‘বুঝেও কেন বুঝল না সে / কী আমার শুভ কামনা।’ এই ‘শুভ কামনা’-য় আমার গলাটা কেমন ঘুরবে, এই দেখুন নোটেশন আমি লিখিনি, শুধু ‘শুভ কামনা’ শব্দটার নীচে একটা গোল দাগ টেনে দিয়েছি।” পুলক বন্দোপাধ্যায় দেখলেন গানের কাগজে মান্নাদা যেমনভাবে স্বরলিপির আঁচড় দেন, কিশোরদা তেমনি আঁচর দিয়েছেন। তবে সেগুলো কিশোরকুমারের নিজস্ব আঁকিবুঁকি।

এই হলেন গানের রাজা কিশোরকুমার। উনি বাংলা লিখতে এবং পড়তে জানতেন না। তাই বাংলা গান হিন্দীতে লিখে নিতেন। কেমন হত সেই লেখা? আনন্দলোকের ১৯৮৭র ৩১শে অক্টোবারের সংখ্যার ৩৯ পৃষ্ঠায় যেতে হবে।

A Bangla (Bengali) song lyrics in Kishore Kumar's own handwriting - Part 1A Bangla (Bengali) song lyrics in Kishore Kumar’s own handwriting – Part 1 Hosted on Zooomr

A Bangla (Bengali) song lyrics in Kishore Kumar's own handwriting - Part 2A Bangla (Bengali) song lyrics in Kishore Kumar’s own handwriting – Part 2 Hosted on Zooomr

এবার আপনারা বুঝে নিন, আমাদের কিশোরদা স্বরলিপি লিখতে জানতেন কিনা!