Open Source Office Suites

গুগল সার্চ করলে এই বিষয়ে প্রচুর তথ্য পাওয়া যাবে। ক্রস প্ল্যাটফর্ম ওপেন সোর্স অফিস স্যুইটের মধ্যে ওপেন অফিস এবং অ্যাবিওয়ার্ড সবচেয়ে উল্লেখযোগ্য।

অনেকেই ভাবেন যে কোনদিন এই অফিস স্যুইটগুলো মাইক্রোসফটের অফিস স্যুইটের বাজারে ভাগ বসাতে পারবে কিনা। বিশেষ করে ওপেন অফিস। এখন পর্যন্ত পারে নি। পারবে কি না পারবে বোঝার জন্য আমাদের ওপেনসোর্স সফটওয়ারের ইকোনমিক্স বুঝতে হবে। এই বিষয় প্রচুর ভাল রচনা ইন্টারনেটে পাওয়া যায়। তত্ত্বগুলো একটু জটিল। খুব সংক্ষেপে বলতে গেলে বলা যেতে পারেঃ

  • যে ওপেন সোর্স সফটওয়ারের কাটতি আছে তার মূল্য পাওয়া সম্ভব। মূল্য সব সময় আর্থিক হতে হবে এমন কোন মানে নেই। ডেভেলাপার যে সময় দেয়, সেটাও একপ্রকার মূল্য।
  • যে কাটতি থাকলে সেই ওপেন সোর্স সফটওয়ারের যোগান থাকবেই।
  • যে সফটওয়ার যত বেশী ব্যবহার হবে, সেই সফটওয়ার তত ভাল হবে। এটা সব সফটয়ারের জন্য সত্যি।

ভাল সফটওয়ার যদি খুব অল্প দামে অথবা কোন দাম ছাড়াই পাওয়া যায়, তাহলে সেই সফওয়ারের কাটতি থাকবেই। তাহলে ওপেন অফিস এবং অ্যাবিওয়ার্ড মাইক্রোসফটের অফিস স্যুইটের মত জনপ্রিয় নয় কেন? তার প্রধান কারণ ওপেন অফিস অথবা অ্যাবিওয়ার্ডের চেয়ে অনেক ভাল সফটওয়ার হল অবৈধ মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট জেনে বুঝেই এতকাল সহ্য করে এসেছে বাজার ধরে রাখার জন্য। ভেবে দেখুন আজ যদি সবাই বৈধ সফটওয়ার কিনতে বাধ্য হত, তাহলে ওপেন অফিস অনেক বেশী ব্যবহার হত। আর ব্যবহার বাড়লেই সফটওয়ার আর ভাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাইক্রসফট অবশ্যই চাইবে মাইক্রসফট অফিসের বৈধ ব্যবহার বাড়ুক। তবে একদিনে নয়, ধীরে ধীরে

তাহলেও কি ওপেন অফিস অথবা অ্যাবিওয়ার্ডের ব্যবহার বাড়বে? ওপেন অফিস আশা করছে যে বাড়বে। অ্যাবিওয়ার্ড না হলেও,ওপেন অফিস মাইক্রোসফট অফিসের সঙ্গে তুলনীয়। এছাড়া কেবল মাইক্রোসফট অফিসের নকল হলেই চলবে না। দৈনন্দিন ব্যবহারের জন্য, বর্তমানে ওপেন অফিস অথবা অ্যাবিওয়ার্ডের এমন কিছু উল্লখযোগ্য বিশেষত্ব নেই, যা মাইক্রোসফট অফিস দিতে পারে না। এটা হওয়া খুব প্রয়োজন।

স্বাভাবিক ভাবে এই আলোচনায় ফায়ারফক্স ব্রাউসার এবং লিনাক্সের প্রসঙ্গ এসে যায়। এখন পর্যন্ত যা আলোচনা হল, তার কিছু অংশ ফায়ারফক্স বা লিনাক্সের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পুরোটা নয়। এ বিষয় পরে হয়তো লিখতে পারি।

এবার আসা যাক বাংলা লেখা নিয়ে। ওপেন অফিস ২.০.৩ এবং অ্যাবিওয়ার্ড ২.৪.৫ বাংলা লেখার জন্য পুরোপুরি উপযুক্ত নয়। দুটো সফটয়ারের সমস্যা দুরকমের – দাড়ি এবং ফর্ম্যাটিং। মাইক্রোসফট ওয়ার্ড ২০০০, ২০০২ অথবা ২০০৩এর এই সমস্যা নেই।

তবে আশার কথা যে ওপেন ওফিস Developer Snapshot Build src680_m180 (OOo-Dev 2.0)-এ দাড়ি সমস্যার সমাধান হয়েছে। নীচের ছবিটা দেখলে বুঝতে পারবেন।

Open Office src680_m180 BanglaOpen Office src680_m180 Bangla Hosted on Zooomr

একদিন হয়তো কোন এক ওপেন সোর্স অফিস থেকে সরাসরি ব্লগ পোষ্ট করব। মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭এর মত